বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে জুম চাষীরা কফি চাষে ঝুঁকছেন  উজ্জ্বল সম্ভাবনাও দেখছেন

বান্দরবান থেকে সুফল চাকমা:    |    ০৯:১২ পিএম, ২০২১-১০-৩০

বান্দরবানে জুম চাষীরা কফি চাষে ঝুঁকছেন  উজ্জ্বল সম্ভাবনাও দেখছেন

শহুরে জীবনে পানীয় হিসেবে কফি বেশ জনপ্রিয়। এক কাপ কফি পানে মানসিক শক্তি বৃদ্ধি পায়। কফি রোগের ঝুঁকি কমায়। সত্যি বলতে কফির গন্ধই আপনাকে অনেকখানি চাঙা করে দেয়। আর কফি পেটে পড়তেই মনের বিষাদভাব কাটতে বেশী সময় লাগেনা।

নানান বাস্তবতায় পাহাড়ের পাহাড়ীদের পেশায় এসেছে বৈচিত্র্য। জুম চাষ নির্ভর সমাজ ব্যবস্থা সেই কবে ঝুঁকেছে শিক্ষা-দীক্ষা, চাকুরী ব্যবসা ও বাণিজ্যিক ভাবে দীর্ঘমেয়াদি অর্থকরী ফসলের দিকে। কর্পোরেট দুনিয়ায় সম্পৃক্ততা বেড়েছে। জুম চাষীরা বিভিন্ন বাণিজ্যিক ফলজ বাগান ও অর্থকরী ফসল চাষে ঝুঁকছেন। কারন দিন দিন জনসংখ্যা বৃদ্ধি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্টান ভুমি লিজ নেওয়ার কারনে জুম চাষের জায়গা সংকুচিত হয়ে অনেকটা জুম চাষ পরিত্যাগ করে দীর্ঘমেয়াদি অর্থকরী ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছে।  বান্দরবান জেলা শহর থেকে ২৬কিলোমিটার দুরে সমুদ্রপিষ্ট থেকে ২৫০০ ফুট উচ্চতায় চিম্বুক পাহাড়ে এখন কফি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে জাল বুনে চলেছেন বাগান চাষী  ঙুই ইন ম্রো (৩২) ইয়াঙ সম ম্রো, রুম ক্লাম ম্রো, মেন রুম ম্রো, রেন নক ম্রো সহ অনেকেই। গত বছর ২০০ টাকা কেজি দরে ১৫কেজি কফি বিক্রি করেছিলেন, চলতি বছরে আরো প্রায় ২০০কফি গাছে ফলন এসেছে। যে সমস্ত গাছে ফলন বেশী হয়েছে সেই গাছগুলোতে ঠেস দিতে হয়। এবছর ৩০-৪০কেজি পাওয়ার আশা করছেন। আরো ৩-৪হাজার লাগাতে চাই কিন্ত চারা পাচ্ছি না। সেজন্য কৃষি বিভাগ থেকে আরো সহযোগীতা লাগবে। বর্তমান এক একর জায়গার বাগানে সব মিলিয়ে একহাজার গাছ আছে। একহাজার কফি গাছ লাগিয়ে এখন ফলন পাওয়ার অপেক্ষা। তিনি আরো বলেন যদি প্রতি গাছ থেকে দুই কেজি করে কফি পেলে কেজি দুইশ টাকা করে বিক্রি করলেও বছরে দুইলাখ টাকা আয় হবে। কপি চারা লাগানোর দুই বছর থেকে ফলন দেয়া শুরু করে,  তৃতীয় বছর থেকে পুরোদমে ফল দেয়।  গাছ ৭০-৮০ বছর পর্যন্ত বেঁচে থাকে। সাধারনত জানুয়ারী মাসে ফুল আসে সপ্তাহ খানেক পর ফলে পরিনত হয়ে নভেম্বর শেষের দিকে কপি ফল পাকা শুরু করে এবং কৃষক ও ফলন সংগ্রহ করতে শুরু করেন। চিম্বুক ও ফারুক পাড়ায় সরেজমিনে পরিদর্শনে দেখা যায় আম, জাম্বুরা বিভিন্ন ফলজ বাগানের সাথে সাথী ফসল হিসেবে ভালো কফির ফলন হচ্ছে। কারন কফি চারা বর্ষা মৌসুমে রোপন করতে হয়, গাছের ছায়া ও মাটির আদ্রতা লাগে, আবার বেশী ছায়া হলেও ফলন কম হয়, সে হিসাবে রৌদ্রতাও লাগে, আবার বেশী রোদ পেলে তাও গাছের গোড়ায় পানি দিতে হয়। কফি দুই প্রকার রোবস্ট ও এ্যারাবিক  এক কেজি কফি খোসা সহ ২০০-২৫০টাকায় বিক্রি করা হয়। একটি কফি গাছ থেকে বছরে ৫কেজি থেকে সর্বোচ্চ ১৫কেজি পর্যন্ত ফল পাওয়া যায় একবার ফলন দেয়া শুরু করলে একটানা ৪০-৫০ বছর পর্যন্ত ফলন পাওয়া যায় । গাছ বেঁচে থাকে ৭০-৮০ বছর। বান্দরবান জেলায় কপি চাষের অগ্রপথিক,  কপি চাষ প্রশিক্ষক,  গবেষক তৈদু রাম ত্রিপুরা ১২ বছর যাবৎ কপি চাষ নিয়ে গবেষনা করছেন। তিনি বলেন কফি খোসা সহ প্রতি কেজি খোসা সহ ২০০ টাকা আর খোসা ছাড়া ৩৫০ টাকা করে কফি চাষীদের কাছ থেকে ক্রয় করেন। তৈদুরাম ত্রিপুরা ভিয়েত নাম, কম্বোধিয়া, নেপাল, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কফি চারা উৎপাদন- রোপন, পরিচর্চা,  উৎপাদন ও বিপনন সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে এসে নিজে কফি চাষ করেছেন। কফি চাষীদের উৎসাহ,  প্রশিক্ষণ দিয়ে সার্বিক সহযোগীতা করছেন বলে এই প্রতিনিধিকে জানিয়েছেন।  দেশে একমাত্র কফি ক্রয়-বিক্রয় প্রতিষ্টান  নর্দান এন্ড কফি রোস্ট কোম্পানি এর সাথে কফি চাষীদের সাথে সংযোগ করে দিয়েছেন।  সারা বিশ্বব্যাপী কফির মূল্য একই থাকার কারনে সিন্ডিকেট নেই তাই কৃষকেরা ন্যায্য মূল্য পেয়ে থাকেন। তিনি আরো জানান  সারা দেশে কফির চাহিদা ৩মাসে ৫-৬টন অথচ দেশে চাহিদার তুলনায় উৎপাদন হয় খুবই কম। সেজন্য ইথিওপিয়া, ব্রাজিল থেকে কফি আমদানি করে দেশের চাহিদা মেটানো হয়।  বালাঘাটা হর্টিকালচার সেন্টার এর উপ-পরিচালক উদ্যানতত্ববিদ ড.সাফায়েত আহমমদ সিদ্দিকী বলেন এযাবৎ ৬৫জন কফি চাষিকে প্রশিক্ষণ দিয়ে ৯৭৫০টি এ্যারাবিক কফি চারা সরকারী নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে। বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক এস এম শাহ্ নেয়াজ বলেন প্রাকৃতিক আবহাওয়া জলবায়ু মাটির কারনে পাহাড়ী এলাকাসমুহ কফি চাষের উপযোগী।বিশেষ করে পরিকল্পিত ভাবে লাগানো পুরনো আম বাগানে কফি চাষ পুরো উপযোগী। কারন কফি গাছের ছায়ায় ভালো হয়। বান্দরবান জেলায় বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি, থানছি ও লামা উপজেলায় ২০২০-২০২১ অর্থবছরে ১৪৬ হেক্টর জমিতে কফি চাষ হচ্ছে, পূর্ণ বাণিজ্যিকভাবে ২০০ একর জায়গায় বান্দরবান জেলায় কফি চাষ করা হচ্ছে এবং ফলন্ত হচ্ছে ২০হেক্টর জায়গায়। দিন দিন কফির আবাদ বৃদ্ধি পাচ্ছে। গত বছর কফির খোসা সহ ৩৪মেট্রিকটন কফি উৎপাদন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ৬২৫জন কৃষককে ৩৭হাজার ২০০সারা বিতরণ করা হয়েছে। কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করে কৃষি উপকরণ ও বিতরণ করা হয়েছে। গত বছর ৪৮ টি ছিল কফি চাষের কৃষি প্রদর্শনী এবছর ২১৫টি প্রদর্শনী প্লট করা হয়েছ।তিনি আরো বলেন কৃষক যাহাতে ন্যায্য মূল্য পায় কফি প্রক্রিয়াকরন মেশিন প্রদান করা হয়েছে এবং বান্দরবানে কফি ফ্যাক্টরি স্থাপন করার জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান দেশের মানুষ কফি পানে অভ্যস্ত কম হওয়ার কারনে উৎপাদিত কফি বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদিশক মুদ্রা উপার্জন করা সম্ভব এবং লোকজনেরও প্রচুর কর্মসংস্থান হবে, সে জন্য বান্দরবান কৃষি বিভাগ কফি চাষীদের সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছে।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর